এর আগে বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার পৌছায়। পরে সেখান থেকে তার দীর্ঘদিনের কর্মস্থল বিডিনিউজ টোয়েন্টিফোরের অফিসে মরদেহ নেয়া হয়।
এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বনানী খেলার মাঠে মরদেহ নেয়া হয়। সেখানে বন্ধু, স্বজন, সহকর্মী, রাজনৈতিক ও সংস্কৃতিক ব্যক্তিত্বরা তাকে শ্রদ্ধা জানান। দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন।
এরপর সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহবাহী গাড়ি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেয়। গত ২ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিবিসি ওয়ার্ল্ড, ডেইলি স্টার, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস ও বিডিনিউজ টোয়েন্টিফোরে কর্মরত ছিলেন তিনি। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম প্রধান পথিকৃৎ ছিলেন তিনি।





