মধ্যপ্রাচ্যের বেসামরিক এলাকায় হামলা তদন্তে কমিটি গঠনে প্রস্তুত ইরান
মধ্যপ্রাচ্যে ইরান বেসামরিক বা আবাসিক এলাকায় হামলা চালায়নি বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, এ ধরনের হামলার দায় কার, তা তদন্তে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একটি কমিটি গঠনে তেহরান প্রস্তুত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।