জ্বালানি বাজার ‘গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে’: আইইএ প্রধান

ফাতিহ বিরোল
ফাতিহ বিরোল | ছবি: সংগৃহীত
2

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) বলেছেন, বৈশ্বিক জ্বালানি বাজার বর্তমানে একটি ‘গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে’ রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিড ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষাপটে গতকাল (বুধবার, ১১ মার্চ) সংস্থাটি বৈশ্বিক তেল মজুত সমন্বিতভাবে ছাড়ার সুপারিশ করার পর তিনি এ মন্তব্য করেন।ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বিরোল বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়াই আইইএর এ ঘোষণা দেয়ার কারণ।’

আরও পড়ুন:

বড় তেল-আমদানিকারক দেশগুলোর সমন্বয়ে গঠিত আইইএ ১৯৭০-এর দশকের পর সবচেয়ে বড় তেল ধাক্কা মোকাবিলায় বৈশ্বিক কৌশলগত মজুত থেকে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার সুপারিশ করেছে। সংস্থাটির ইতিহাসে এটি সবচেয়ে বড় হস্তক্ষেপ।

এএম