ওমান উপসাগরে তেলের ট্যাংকারে আগুন, হরমুজ প্রণালির পূর্বে নিয়ন্ত্রণের দাবি ইরানের

ওমানের মুসানদাম থেকে দেখা যাচ্ছে, দেশটির উপকূলের কাছে সাগরে চলছে তেলবাহী জাহাজ আল শাফিয়াহ
ওমানের মুসানদাম থেকে দেখা যাচ্ছে, দেশটির উপকূলের কাছে সাগরে চলছে তেলবাহী জাহাজ আল শাফিয়াহ | ছবি: সংগৃহীত
0

ওমান উপসাগরে একটি জ্বালানি তেলবাহী জাহাজে (ট্যাংকার) অগ্নিকাণ্ডের পর সেটি বিকল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। আজ (শনিবার, ১৭ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ইরানি নৌবাহিনী জানিয়েছে, ওই অঞ্চলে জাহাজের নিরাপদ চলাচলের জন্য অন্যান্য দেশের ‘ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করা উচিত’। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘হরমুজ প্রণালির পূর্বাঞ্চল, আরব সাগর ও ওমান উপসাগরের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারি রয়েছে।’

এর আগে আজ শনিবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী জানায়, সামুদ্রিক মাইনের আঘাতে দুটি বিশালাকার সুপারট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গতকাল শুক্রবার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)।

এএম