নারায়ণগঞ্জে যৌথ মোবাইল কোর্ট; অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে যৌথ মোবাইল কোর্ট
নারায়ণগঞ্জে যৌথ মোবাইল কোর্ট | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাব-১১ ও জেলা প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং ভেজাল শিশুখাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে।

আজ (সোমবার, ৯ মার্চ) দুপুর ১টায় ফতুল্লার নয়ামাটি, কুতুবপুর এলাকায় আমিন স্কয়ার বিডি লিমিটেড নামক প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-১১ ও জেলা প্রশাসন নারায়ণগঞ্জ কর্তৃক একটি প্রতিষ্ঠানে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, নকল শিশুখাদ্য উৎপাদন, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার ও পণ্যের গায়ে মেয়াদের তারিখ না থাকায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে র‍্যাব-১১ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এসএইচ