মোবাইল কোর্ট
নারায়ণগঞ্জে যৌথ মোবাইল কোর্ট; অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে যৌথ মোবাইল কোর্ট; অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাব-১১ ও জেলা প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং ভেজাল শিশুখাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে।

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে দেশজুড়ে ‘মোবাইল কোর্ট’ পরিচালনার নির্দেশ

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে দেশজুড়ে ‘মোবাইল কোর্ট’ পরিচালনার নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের অজুহাতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুত রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে সারা দেশে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

‘দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে র‌্যাব’

‘দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে র‌্যাব’

দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে র‌্যাব বলে জানিয়েছেন র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মুহাম্মদ জুবায়ের। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাওরান এলাকায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

নির্বাচনে দায়িত্ব পালনে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাচনে দায়িত্ব পালনে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল (মঙ্গলবার,৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ এবং তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হয়েছে।সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মো. নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব অর্পণ করা হয়।

নেত্রকোণায় ইউএনওকে শাসানো ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নেত্রকোণায় ইউএনওকে শাসানো ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নেত্রকোণায় মোবাইল কোর্ট চলাকালে ইউএনওকে শাসিয়ে সাময়িক বরখাস্ত হলেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়া। আজ (রোববার, ১৮ জানুয়ারি) সকালে শাসানোর ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিকালেই তাকে শোকজ করে প্রশাসন।

মোবাইল কোর্ট পরিচালনায় ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

মোবাইল কোর্ট পরিচালনায় ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পন করেছে অন্তর্বর্তী সরকার। প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা হলেন- শিমুল কুমার সাহা, শফিকুল ইসলাম, মো. নাজমুল হুদা, মিজ আবিদা সুলতানা, মো. মনজুর হোসেন ও মো. খোরশেদ আলম চৌধুরী।

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রিতে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রিতে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

সাতক্ষীরা শহরে মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

মানিকগঞ্জে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা

মানিকগঞ্জে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা

মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে চারটি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে দশ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। একই সঙ্গে দশটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

মানিকগঞ্জে গাঁজাসহ বিএনপি নেতা আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

মানিকগঞ্জে গাঁজাসহ বিএনপি নেতা আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

মানিকগঞ্জ সদর উপজেলায় গাঁজাসহ মো. সোহাগ শিকদার (৩৫) নামে এক বিএনপি নেতাকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল।

টাঙ্গুয়ার হাওরের প্রশাসনের অভিযান, পর্যটকবাহী হাউসবোটকে জরিমানা

টাঙ্গুয়ার হাওরের প্রশাসনের অভিযান, পর্যটকবাহী হাউসবোটকে জরিমানা

৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নির্দেশনা না মানায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় তিনটি হাউসবোটকে ১৫শ' টাকা জরিমানা ও অবৈধ ভাবে মাছ শিকার করায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।

ফরিদপুরে তিন মাসে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩২ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরে তিন মাসে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩২ মাদক ব্যবসায়ী আটক

তিন মাসে ফরিদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এতে ৪৮ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে ১৩৭ টি।