
নারায়ণগঞ্জে ৬৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসের সিটের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জনের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (রোববার, ২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অপরাধের ধরন অনুযায়ী তাদের এ সাজা দেওয়া হয়। অভিযানে মাদকসহ মোট ১৪ জনকে আটক করার পর তাদের আদালতে হাজির করা হয়।

নারায়ণগঞ্জে পথশিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্তদের সন্ধানে পুলিশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক পথশিশুকে চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে। আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নারায়ণগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কাঞ্চনমুখী সড়কের ভূঁইয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) দুপুরে মহাসড়কটির কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের একটি জায়গায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

নারায়ণগঞ্জে সিএনজিকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকে প্রাইভেট কার, আহত ৩
নারায়ণগঞ্জের সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে একটি প্রাইভেট কার। এ ঘটনায় সিএনজির তিন যাত্রী আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনায় সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় পুলিশ।

আড়াইহাজারে হত্যা মামলার আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি শরিফের বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) ভোরে উপজেলার কৃষ্ণপুরা গ্রামে শরিফের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওয়ানবাড়ি-হাজীপাড়া এলাকার একটি মহিলা মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় আরও এক কিশোরী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

নারায়ণগঞ্জে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর থানাধীন হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় শুভ দাস নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১টায় এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মাদক ব্যবসায় বাধা দেয়ায় ছুরিকাঘাতে নারীসহ আহত ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলা বাড়ি ক্যানেলপাড় এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেয়ায় নারীসহ তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের এই এলাকায় ঘটনাটি ঘটে।

নারায়ণগঞ্জের র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে র্যাব-১১। গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাচপুর এলাকা থেকে এই অস্ত্র

আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, দুপ্তারা খানপাড়া এলাকার ওজাইফা (১০) আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)।