বিবিসি ছবিগুলো ভেরিফাইয়ের করে জানিয়েছে, মার্কিন স্পেশাল ইন্টেলিজেন্স ফার্ম ভ্যানটর গতকাল যে স্যাটেলাইট ছবিগুলো ধারণ করেছে, তাতে পশ্চিম তেহরানে ইরানের বিমানবাহিনীর সদর দপ্তর রয়েছে। সেখানে অন্তত চারটি স্থানে ক্ষয়ক্ষতির কিছু চিহ্ন দেখা যায়। এছাড়া সেখানে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন:
বিবিসির প্রতিবেদনে বলা হয়, একই ধরনের ক্ষয়ক্ষতি দেখা গেছে ইরানের রাজধানীর উপকণ্ঠে গার্মদারাহর ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং দেশটির পশ্চিমাঞ্চলের খোররামাবাদের ক্ষেপণাস্ত্র স্থাপনাতেও। উভয় স্থানে টানেলের প্রবেশমুখ ও অন্যান্য অবকাঠামোতে আঘাত হানার চিহ্ন দেখা গেছে।
ছবিগুলোতে ইরানের পাল্টা হামলার ফলাফল বলেও যে ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে, তাও রয়েছে। বাহরাইনের সিফ শহরের ব্রেকার টাওয়ারের ছবিও এতে অন্তর্ভুক্ত। গত (শনিবার ৫, মার্চ) ড্রোন হামলায় ভবনটি আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছিল। এছাড়া ছবিতে ৩৫ তলা ওই অ্যাপার্টমেন্ট ভবনের ওপরের তলাগুলোতে বড় কালো পোড়া দাগ দেখা যায়।





