এর আগে কিছু সময় বিরতির পর ইসরাইলে আবারও রকেট হামলার সতর্কতা হিসেবে তেল আবিব ও জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরান থেকে ছোড়া রকেটের সংখ্যা কমে আসায় জনসাধারণের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করছে ইসরাইল।
আরও পড়ুন:
ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণস্থল লক্ষ্য করে চালানো প্রচেষ্টা ফল দিয়েছে।
ইরানে রাজধানী তেহরানে আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে লেবাননে ইসরাইলের আরও প্রাণঘাতী বিমান হামলা হয়েছে।
লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে ৮০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।




