প্রতিবেদনে বলা হয়, ইরানের ফার্স বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে রেভোল্যুশনারি গার্ডের নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেন, ‘বর্তমানে হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে।’
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার কয়েক ঘণ্টা আগেই এ দাবি নাকচ করেন। তিনি বলেন,‘ যুক্তরাষ্ট্র “ইরানি নৌবাহিনীর সবটুকু” ডুবিয়ে দিয়েছে এবং এরইমধ্যে ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে।’
আরও পড়ুন:
কুপার আরও বলেন, ‘দশকের পর দশক ধরে ইরানি সরকার আন্তর্জাতিক নৌপরিবহনকে হয়রানি করে আসছে। আজ আরব উপসাগর, হরমুজ প্রণালি বা ওমান উপসাগরে একটিও ইরানি জাহাজ চলাচল করছে না।’
এদিকে গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকারগুলোর সঙ্গে এসকর্ট দেয়া হবে।’
ব্রিফিংয়ে অ্যাডমিরাল কুপার বলেন, ‘ইরানের বিরুদ্ধে এই সংঘাতে প্রথম ২৪ ঘণ্টায় শনিবার চালানো হামলার সংখ্যা ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ‘শক অ্যান্ড অ’ হামলার প্রায় দ্বিগুণ ছিল।’ তিনি জানান, এখন পর্যন্ত ইরানে প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।




