যদিও ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথটির নিয়ন্ত্রণ নিয়ে রয়েছে বিতর্ক। ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘাত খুব বেশিদিন স্থায়ী হবে না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
এদিকে, বেশ কয়েকটি প্রদেশে বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে মার্কিন সামরিক হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে।
এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হামাসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।





