ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবনেলরেজা

জেনারেল মাজিদ এবনেলরেজা
জেনারেল মাজিদ এবনেলরেজা | ছবি: সংগৃহীত
1

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রতিরক্ষামন্ত্রী নিহত হওয়ার পর ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রেভোলিউশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজাকে নিয়োগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। খবর আলজাজিরার।

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক উপদেষ্টা মেহদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের নির্দেশে রেভোলিউশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত রাখা এবং চলমান পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় জোরদার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ