এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি।
আরও পড়ুন:
আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।’ ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘শত্রুদের ওপর হামলার এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে তারা।’ তবে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং অন্যান্য সূত্রগুলোও এখনো এ তথ্য নিশ্চিত করেনি। বর্তমানে পারস্য উপসাগর এবং আরব সাগরের কাছে অবস্থানরত দুইটি মার্কিন বিমানবাহী রণতরীর একটি আব্রাহাম লিংকন।




