পার্বত্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতিসহ সব খাতকে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তবেই পার্বত্য অঞ্চল এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।’
তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও নীতিমালার আলোকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। শান্তির পূর্বশর্ত হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। পাহাড়ে উন্নয়ন করতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে।’
এজন্য তিনি সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।
আরও পড়ুন:
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক নাজমা আশরাফী ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টায় শুরু মতবিনিময় সভায় এসময় কর্মকর্তারা নিজেদের দপ্তরের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও প্রস্তাবনা তুলে ধরেন। পরে একইকক্ষে জেলার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করে রাঙামাটির উন্নয়নে কাজ করার পরামর্শ চান। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।





