পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
প্রথমবারের মতো রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের বিজয়ী বিএনপির দীপেন দেওয়ান। এদিকে তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।