ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত

সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রহিম মৌসাভি
সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রহিম মৌসাভি | ছবি: সংগৃহীত
0

প্রতিরক্ষা পরিষদের বৈঠক করার সময় ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রহিম মৌসাভি নিহত হয়েছেন। আজ (রোববার, ১ মার্চ) ইরানি টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

ইরানি টেলিভিশন জানিয়েছে, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রহিম মৌসাভি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্যান্য কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারের সঙ্গে নিহত হয়েছেন।

আরও পড়ুন:

খবরে বলা হয়েছে, শনিবারের ওই হামলায় নিহতদের তালিকায় মৌসাভির নামের সঙ্গে আরও রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান আলী শামখানি।

ইরানের টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, ‘তারা একটি প্রতিরক্ষা পরিষদের বৈঠকের সময় নিহত হন।’

ইএ