ইরানে
মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা; মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা; মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা

মার্কিন হুঁশিয়ারির তোয়াক্কা না করেই যুদ্ধের ১৬তম দিনে ইসরাইলে দফায় দফায় হামলা শুরু করেছে ইরান। ভিন্ন ফ্রন্ট থেকে মধ্য ও দক্ষিণ ইসরাইলে হামলা করছে লেবাননের হিজবুল্লাহও। আর উপসাগরীয় দেশগুলোতে হামলার পাশাপাশি তেল বন্দরে আশেপাশের এলাকা খালি করার নির্দেশ দিয়েছে আইআরজিসি। এর আগে, ইরানের ইসফাহানে বোমা হামলা চালিয়ে ১৫ জনকে হত্যা করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। এদিকে, ট্রাম্প দাবি করছেন, ইরান যুদ্ধবিরতির চুক্তি করতে চায় কিন্তু চুক্তির শর্তগুলো যুক্তরাষ্ট্রের অনুকূলে নয়।

ইরানে এখনো অব্যাহত ইসরাইলের হামলা; মধ্যপ্রাচ্যে বন্ধ হচ্ছে মার্কিন ও ব্রিটিশ ব্যাংক

ইরানে এখনো অব্যাহত ইসরাইলের হামলা; মধ্যপ্রাচ্যে বন্ধ হচ্ছে মার্কিন ও ব্রিটিশ ব্যাংক

যুদ্ধের ১৩তম দিনেও ইরান-ইসরাইলের তীব্র হামলা-পাল্টা হামলা অব্যাহত আছে। ইসরাইলের দুটি বিমান ঘাঁটি ও একটি গোয়েন্দা কার্যালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে তেল স্থাপনাকে হামলার প্রধান লক্ষ্যবস্তু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের তেল স্থাপনার পাশাপাশি হরমুজ প্রণালিতে একের পর এক বাণিজ্যিক জাহাজে চলছে ইরানের হামলা। আইআরজিসির হামলার হুমকির পর মধ্যপ্রাচ্যে বন্ধ করে দেয়া হচ্ছে মার্কিন ও ব্রিটিশ মালিকানাধীন বিভিন্ন ব্যাংক। কর্মীদের হোম অফিস করার নির্দেশ দেওয়া হচ্ছে। এদিকে যুদ্ধ বন্ধে ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তাসহ তিনটি শর্ত দিয়েছে ইরান।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত

প্রতিরক্ষা পরিষদের বৈঠক করার সময় ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রহিম মৌসাভি নিহত হয়েছেন। আজ (রোববার, ১ মার্চ) ইরানি টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

কিছুক্ষণ আগে মার্কিন বাহিনী ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেছেন। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি করাই ইরানের জন্য মঙ্গলজনক— তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

চুক্তি করাই ইরানের জন্য মঙ্গলজনক— তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

২০০৩ সালে ইরাক আক্রমণের পর ইরানে হামলার প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আব্রাহাম লিংকনের পর এরইমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে দ্বিতীয় বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড। সেইসঙ্গে তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি করাই ইরানের জন্য মঙ্গলজনক। এ অবস্থায় দুই-তিন দিনের মধ্যে খসড়া প্রস্তাব প্রস্তুত করা হবে বলে বার্তা ইরানের।

ইরানে বাড়ছে বিক্ষোভ,  বিভিন্ন দেশের প্রবাসী ইরানিদের সংহতি

ইরানে বাড়ছে বিক্ষোভ, বিভিন্ন দেশের প্রবাসী ইরানিদের সংহতি

চলমান সহিংস আন্দোলনে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী ইরানিরা। বিক্ষোভের মুখে ইরানের থাকা পরিবার নিয়ে শঙ্কায় তারা। খামেনির শাসন ব্যবস্থার অবসান চান প্রবাসীরাও। বিশেষজ্ঞদের মতে, অর্থনীতি নিয়ে ইরানিদের ক্ষোভ ও হতাশা বিক্ষোভকে আরও উস্কে দিয়েছে।

ইরানে রেড লাইন ঘোষণা আইআরজিসির, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের

ইরানে রেড লাইন ঘোষণা আইআরজিসির, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের

ইরান জুড়ে চলমান বিক্ষোভের দ্বিতীয় সপ্তাহে আন্দোলনকারীদের দমাতে আরও কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে সরকার। জনগণের সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য বিক্ষোভের সীমারেখা টেনে 'রেড লাইন' ঘোষণা করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ।