Recent event

খামেনি জীবিত আছেন, তবে কিছু কমান্ডার নিহত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি | ছবি: সংগৃহীত
0

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার জানা মতে ইমাম খামেনি এখনো জীবিত আছেন এবং রাষ্ট্রের সব শীর্ষ কর্মকর্তাও জীবিত রয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘সাম্প্রতিক হামলায় এক বা দুইজন সামরিক কমান্ডার নিহত হলেও দেশের অধিকাংশ শীর্ষ কর্মকর্তা জীবিত আছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ—এমন নিশ্চয়তা দিয়ে একটি সমঝোতায় পৌঁছানো এখনো সম্ভব।’

সাক্ষাৎকারে আরাঘচি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) সংক্রান্ত মন্তব্যকে “মিশন ইম্পসিবল” বা “ এক অসম্ভব মিশন” বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো যোগাযোগ নেই। তবে যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসতে চায়, তারা জানে কীভাবে ইরানের সঙ্গে যোগাযোগ করতে হবে।’ একই সঙ্গে তিনি শর্ত দেন, আলোচনা শুরুর আগে হামলা বন্ধ করতে হবে।

আরাঘচি আরও বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ রাখার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আমরা এমন একটি সমঝোতায় যেতে পারি, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চয়তা দেবে যে ইরানের পারমাণবিক কার্যক্রম সামরিক উদ্দেশ্যে নয়।’ 

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ইরানের যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা নেই এবং ভবিষ্যতেও সে ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা নেই।’


এএম