ইরানি সংবাদমাধ্যমটি বলছে, ইসরাইলি সূত্রগুলো ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতাদের ওপর হামলা চালানো ও সফল হওয়ার দাবি করলেও ইরানের সরকারি সূত্রগুলো বলছে, সশস্ত্র বাহিনীর প্রধানসহ প্রশাসনের উচ্চপদের কর্মকর্তারা ‘সম্পূর্ণ সুস্থ’ রয়েছেন।
আরও পড়ুন:
এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।
ইরনা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরাইল। এ হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।





