রেজা পাহলভি বলেন, ‘একটি নিষ্পত্তিমূলক মুহূর্ত আমাদের সামনে রয়েছে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সাহসী জনগণকে যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এখন এসে পৌঁছেছে। এটি একটি মানবিক হস্তক্ষেপ; এবং এর (হামলার) লক্ষ্য ইসলামিক রিপাবলিক, তাদের দমনযন্ত্র এবং হত্যাযন্ত্র—ইরানের মহান দেশ ও জাতি নয়।’
আরও পড়ুন:
রেজা পাহলভি বলেছেন, ‘কিন্তু এই সহায়তা পৌঁছানোর পরও চূড়ান্ত জয় আমাদেরই হবে। রাস্তায় ফেরার সময় ঘনিয়ে এসেছে।’
প্রিন্স রেজা পাহলভি সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ইরানি জাতির সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানান।
তিনি ডোনাল্ড ট্রাম্পকে বেসামরিক মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।





