Recent event

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, কাতারে ক্ষেপণাস্ত্র ধ্বংস

তেহরানে বিস্ফোরণের পর আকাশরেখায় ধোঁয়া উঠছে
তেহরানে বিস্ফোরণের পর আকাশরেখায় ধোঁয়া উঠছে | ছবি: এপি ফটো
0

বাহরাইনে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি একটি ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

কাতার সরকার মোবাইল ডিভাইসে সতর্কতা জারি করে জানিয়েছে, সব নাগরিককে ঘরে থাকার পরামর্শ দেয়েছে এছাড়া সামরিক স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে, জানিয়েছে রয়টার্স। কুয়েতে বিস্ফোরণ শোনা গেছে এবং সাইরেন বাজানো হয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র আঘাতের লক্ষ্যবস্তু হয়েছে, জুফাইর এলাকার একটি বেস থেকে ধোঁয়া দেখা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন  অবলম্বনে


এএম