
মার্কিন প্রেসিডেন্ট যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পৌঁছে গেছে: রেজা পাহলভি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাহসী জনগণকে যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পৌঁছে গেছে বলে জানিয়েছেন ইরানের শেষ শাহ (সম্রাট)-এর নির্বাসিত পুত্র রেজা পাহলভি। আজ (শনিবার, ২৭ ফেব্রুয়ারি) ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা শুরু করার পর একটি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

রেজা পাহলভির ডাকে রাস্তায় প্রবাসী ইরানিরা, বাড়ছে আঞ্চলিক আস্থা
ইরানে ক্রমেই গ্রহণযোগ্যতা বাড়ছে নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভির। তার ডাকে সরকারবিরোধী বিক্ষোভে রাস্তায় নামে বিভিন্ন দেশে বসবাসরত লাখো প্রবাসী ইরানি। ইরানের আজেরি জনগোষ্ঠীসহ বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর আস্থাও বাড়ছে তার ওপর। এমন অবস্থায় বিশ্বব্যাপী অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ইরানের সমর্থনে ইউরোপের কয়েকটি দেশে বিক্ষোভ
ইরানে সাম্প্রতিক বিক্ষোভের সমর্থনে জার্মানির মিউনিখে ব্যাপক বিক্ষোভ হয়েছে। লাখ লাখ মানুষের এই বিক্ষোভে দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ইরানের নির্বাসিত নেতা রেজা পাহলভির সমর্থনে বিক্ষোভে উত্তাল কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস।

৮০০ জনের মৃত্যুদণ্ড স্থগিত করায় ইরান সরকারকে ট্রাম্পের ধন্যবাদ
বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করায় ইরান সরকারকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সরকার উৎখাত ও আন্দোলনকারীদের পক্ষে থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। জানান, দেশ পুনর্গঠনে বিস্তৃত পরিকল্পনা রয়েছে তার।

ইরানের ক্ষমতা দখলের পরিকল্পনা বাস্তবায়নের পথে হাটার ইঙ্গিত পাহলভির
রেজা পাহলভিকে ভালো মনে হলেও ক্ষমতা দখলে ইরানের অভ্যন্তরে তিনি জনসমর্থন আদায় করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তবে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ক্ষমতা দখলের পরিকল্পনা বাস্তবায়নের পথে হাটার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রে নির্বাসিত যুবরাজ।

দেশি-বিদেশি নানা চাপে নাজেহাল ইরান সরকার!
ডিসেম্বরের শেষের দিকে ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জেরে শুরু হওয়া চলমান সরকারবিরোধী বিক্ষোভ, খামেনি প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এক দিকে লম্বা হচ্ছে মৃত্যুর সারি, অন্যদিকে দেশি-বিদেশি নানা চাপে নাজেহাল ইরান সরকার। তবে ইরানের এ আন্দোলন কোনো একক নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে না। এমন কোনো সংগঠিত শক্তি নেই, যারা বর্তমান সরকারের বিকল্প হিসেবে সরকার গঠন করতে পারে। সরকারবিরোধী নেতৃত্ব অনেকটাই বিচ্ছিন্ন ও অনিশ্চিত।

ইরানে সরকারবিরোধী আন্দোলনে আলোচিত কে এই ‘রেজা পাহলভি’
ইরানের চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে নতুন করে আলোচনায় নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। এরইমধ্যে আন্দোলনকারীরা খামেনি সরকারের পদত্যাগের পাশাপাশি রেজার স্বদেশ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন। ১৯৭৯ সালে পিতা মোহাম্মদ রেজা শাহ পাহলভির পতনের পর থেকে স্ত্রী-সন্তানসহ প্রবাসজীবন কাটাচ্ছেন রেজা পাহলভি।