Recent event

তোমাদের মুক্তি নিকটবর্তী: ইরানিদের উদ্দেশে ট্রাম্প

ট্রাম্প ও ইরানের হামলা
ট্রাম্প ও ইরানের হামলা | ছবি: এখন টিভি
0

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ইরানিদের মুক্তির জন্য নিকটবর্তী সময় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেছেন। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি ইরানের জনগণের উদ্দেশে বলেন, ‘তোমাদের মুক্তির সময় নিকটে।’

ট্রুথ সোশ্যালে দেয়া ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করেছে এবং দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রেখেছে, যা এখন ইউরোপে আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও মিত্রদের, বিদেশে অবস্থানরত আমাদের সেনাদের হুমকির মুখে ফেলতে পারে এবং এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও পৌঁছাতে সক্ষম হতে পারে।

আরও পড়ুন:

এসময় তেহরান ও আরও কয়েকটি শহরে হামলার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও নৌবাহিনী ধ্বংস করবে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘বড়’ অভিযান পরিচালনা করছে, যার লক্ষ্য হলো এই অত্যন্ত দুষ্ট ও উগ্র স্বৈরশাসনকে আমেরিকাকে হুমকি দেয়া থেকে বিরত রাখা।

প্রসঙ্গত, আজ সকালে ইরানের কয়েকটি স্থানে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলা চালানোর সঙ্গে সঙ্গে ইসরাইলজুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ জারি করেছে দেশটির প্রশাসন।

ইরানি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বলা হচ্ছে, আজ ভোরে ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তারা এটিকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে।

ইএ