আম্মানে সাইরেনের শব্দ পাওয়ার পর সামরিক বাহিনীর একটি সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকার আকাশে যে শব্দ শোনা যাচ্ছে, তা রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্সের বিমানের। এ সব বিমান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই উড়ছে।
সামরিক সূত্রটি আরও যোগ করে, এ উড্ডয়নগুলো মূলত আকাশপথে নজরদারি ও তল্লাশি অভিযানের অংশ। এর লক্ষ্য হলো, জর্ডানের আকাশসীমার নিরাপত্তা বজায় রাখা ও যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ নিশ্চিত করা।





