তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিবৃতিতে বলা হয়, ইসরাইলের এ হামলা চলমান আলোচনাকে ভণ্ডুল করার এক নিন্দনীয় চেষ্টা এবং অন্যান্য দেশকে এমন এক সংঘাতে জড়িয়ে ফেলার অপচেষ্টা, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
আরও পড়ুন:
পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানকে উত্তেজনা বাড়ানোর পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথে হাঁটার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক সম্প্রদায়কেও দ্বৈত মানদণ্ড পরিহার করে জরুরি ভিত্তিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানোও হয় বিবৃতিতে।
এদিকে সংঘাতময় পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে অবস্থানরত মালয়েশীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখা হবে বলেও জানান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।





