বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার সামনে। নিজেদের প্রথম ম্যাচে হেরে এরই মধ্যে খাদের কিনারায় বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। এ ম্যাচে নিউজিল্যান্ড জয় পেলে, শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়েও লাভ হবে না শ্রীলঙ্কার জন্য।
আরও পড়ুন:
অন্যদিকে নিউজিল্যান্ড এ ম্যাচে জয় পেলে এক পা দিয়েই রাখবে সেমিফাইনালে। দুই ম্যাচ থেকে হবে তিন পয়েন্ট। সেক্ষেত্রে পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে জয় না পেলেই সেমির টিকিট পাবে কিউইরা। তাই ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে।





