Recent event

রাজধানীতে আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়া অধিদপ্তর ভবন | ছবি: সংগৃহীত
0

রাজধানী ঢাকায় বসন্তের আমেজের মধ্যেই সকালে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এসময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন:

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৭৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৫ মিনিটে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এফএস