Recent event

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৫

নড়াইল থানা
নড়াইল থানা | ছবি: সংগৃহীত
0

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০) ও ফেরদৌস (৪০)। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা।

আরও পড়ুন:

পুলিশ জানিয়েছে, ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে আরও একজনের নিহত হওয়ার খবর পাওয়া যায়।

ওসি মোহাম্মদ ওলি মিয়া জানান, ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফএস