
স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো স্ত্রীর
ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যশোরে ফেরার পথে যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কে সদর উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে।

ঈদ ঘিরে জমে উঠেছে নড়াইলের কামারবাড়ি
কোরবানিকে সামনে রেখে জমে উঠেছে নড়াইলের কামারবাড়ি। ঠুং-ঠাং শব্দে দিনরাত চলছে দা, বটি ও ছুরি-চাপাতি তৈরির কাজ। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য যাচ্ছে আশাপাশের বিভিন্ন জেলায়। হাট-বাজারে বেড়েছে বিক্রি। ঈদকে সামনে রেখে জেলায় প্রায় তিন কোটি টাকার বাণিজ্যের আশা করছেন কারিগররা।

নড়াইলে ভবন নির্মাণ ও বিচারক নিয়োগের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
নড়াইল জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ভবন নির্মাণ ও জেলা জজসহ অন্যান্য বিচারকদের শূন্য পদে পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আইনজীবীদের দ্বারা অর্জিত কোর্ট ফির ২ দশমিক ৫০ টাকা আইনজীবী কল্যাণ তহবিলে প্রদানের দাবিও জানান তারা।

নড়াইলের লিচু চাষ: মৌসুমে দুই কোটি টাকার বিক্রি, দেশের অন্তত ২০ জেলায় সরবরাহ
নড়াইল সদরের পংকবিলা গ্রামের লিচুর ইতিহাস শত বছরের। ব্রিটিশ আমল থেকেই এখানকার চাষিরা লিচু চাষ করেন। চলতি মৌসুমেও ভালো ফলন ও দাম পেয়ে খুশি লিচু সংশ্লিষ্টরা। অর্গানিক এসকল লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের অন্তত ২০টি জেলায়। প্রতি মৌসুমে পংকবিলা গ্রামে অন্তত ২ কোটি টাকার লিচু বেচাকেনা হয়। আর এ গ্রামের লিচু চাষের সাফল্য দেখে পার্শ্ববর্তী গ্রামের চাষিরাও লিচু চাষে আগ্রহী হয়ে ওঠছে।

শয্যা ও জনবল সংকটে নড়াইল সদর হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
নড়াইলের একমাত্র ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে জনবল ও শয্যা সংকটে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্ধেকেরও কম চিকিৎসক নিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। অল্পসংখ্যক জনবল নিয়ে বাড়তি সেবা দিতে গিয়ে যেমন হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের, তেমনি ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদেরও।

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত
নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত হয়েছে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন।

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩
কুষ্টিয়ায় ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

নড়াইলে শিশুকন্যা হত্যার অভিযোগে মা আটক
নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে সাড়ে তিন মাস বয়সী এক কন্যা শিশুকে ‘শ্বাসরোধে হত্যার অভিযোগ’ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। নিহত শিশুর নাম ছাবিয়া নুর তাবাসসুম। এ ঘটনায় অভিযুক্ত মা আরিফা খাতুনকে (২২) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

জ্বালানি সংকটকালে সৌরবিদ্যুৎ সেচপাম্প বদলে দিচ্ছে নড়াইলের কৃষি ব্যবস্থাপনা
জ্বালানি সংকটকালে নড়াইলে আশার আলো জাগিয়েছে সৌরবিদ্যুৎ চালিত সেচপাম্প। সীমিত খরচে মিলছে বিরামহীন সেচ সুবিধা। প্রয়োজনীয় পানি পেয়ে হেসে উঠেছে ধান, ভুট্টা, তিল ও সবজিসহ বিভিন্ন প্রকার ফসলের খেত। খুশির ঝিলিক লেগেছে ৫ শতাধিক প্রান্তিক কৃষকদের চোখে-মুখে। সেচ খরচ কমে যাওয়ায় উৎপাদিত ফসল থেকে লাভের স্বপ্ন দেখছেন তারা।

নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যায় অভিযুক্ত ট্রাকচালক যশোরে গ্রেপ্তার
নড়াইলে ডিজেল দিতে অপরাগতা জানানোয় পেট্রোল পাম্প ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক সুজ্জাত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ (রোববার, ২৯ মার্চ) দুপুরে যশোরের অভয়নগর উপজেলার কিসমত মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৫
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ৪
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।