Recent event

নারায়ণগঞ্জে ফাঁকা গুলি করে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের বন্দরে বিকাশ এজেন্টকে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক ছড়িয়ে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।

তিনি জানান, সকালে বাসা থেকে অফিসে যাবার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় আসা মাত্র দুইজন দুর্বৃত্ত তার পথরোধ করে। একজন তার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। এসময় তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে একটি মোটরসাইকেলে চড়ে তারা পালিয়ে যায়। যাবার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

আরও পড়ুন:

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো হবে। এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

এএম