গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) নগরীর ডাকবাংলা জামে মসজিদে অনুষ্ঠিত খুলনা জেলা ইমাম পরিষদের আইন ও বিচার বিভাগীয় সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় যাকাতের নিসাব নির্ধারণে বলা হয়, যাকাতের নিসাব নির্ধারণের ক্ষেত্রে সাড়ে ৫২ ভরি রৌপ্যের মূল্যমান হিসেবে বর্তমান দাম অনুযায়ী ২ লাখ ১৪ হাজার টাকা হয়। যা বাজারদর ওঠানামার উপর ভিত্তি করে সতর্কতামূলক ২ লাখ ১০ হাজার টাকা এ বছর যাকাতের নিসাব নির্ধারণ করা হয়।
এছাড়া রমজানের ফিদিয়া নির্ধারণের ব্যাপারে বলা হয়, যে ব্যক্তি যার পরিবারে যেমন খাবার গ্রহণ করেন সে অনুযায়ী এক মাসের খাবার অথবা খাবারের খরচ কোন মিসকিনকে প্রদান করবে। বর্তমান বাজার দর অনুপাতে যার পরিমাণ ৪ হাজার টাকার কম নয়।
সভায় খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি হোসাইন আহমেদ, মুফতি গোলামুর রহমান, মুফতি ফরিদ উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





