Recent event

সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী

জহির উদ্দিন স্বপন
জহির উদ্দিন স্বপন | ছবি: এখন টিভি
0

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের সুফল আজ প্রমাণিত।’ আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে এ সকল কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে, তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত সত্য, পরবর্তীতে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে তাও প্রমাণিত হয়েছে। ফলে সে ধারাবাহিকতায় তারেক রহমান নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে।’

আরও পড়ুন:

খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও জানান তিনি। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘সরকার সারা দেশ ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। যা শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো।’

তিনি আরও বলেন, ‘একইসঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপন কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এ কাজ আরও তরান্বিত করা হবে।’ কর্মসূচি উদ্বোধনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ