Recent event

স্বাধীনতার সংগ্রামে সাংস্কৃতিক আন্দোলন ছিল এক অনুপ্রেরণা: সংস্কৃতিমন্ত্রী

নিতাই রায় চৌধুরী
নিতাই রায় চৌধুরী | ছবি: এখন টিভি
0

১৯৭১-এ স্বাধীনতা সংগ্রামে সাংস্কৃতিক আন্দোলন এক অনিবার্য প্রেরণা ছিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের কবিতা শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

এসময় শান্তি ও মানবিকতার বার্তা ছড়িয়ে সেই ধারা সমসাময়িক বাংলাদেশেও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। আবহমান বাংলা সংস্কৃতি যুগে যুগে জাতিকে দিক-নির্দেশনা দিয়েছে বলেও জানান সংস্কৃতিমন্ত্রী।

আরও পড়ুন:

সম্প্রীতি ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘বাংলাদেশকে নতুন মাত্রায় এগিয়ে নিতে আজ থেকেই নতুন উদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। নতুন সরকার জাতির প্রত্যাশা পূরণে শক্ত ভিত নির্মাণে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।’

জেআর