Recent event

নারায়ণগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে ছিনতাই-ডাকাতির অভিযোগ, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার সজীব ভূঁইয়া; উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম
গ্রেপ্তার সজীব ভূঁইয়া; উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া ওরফে বাবু (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলির খোসা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সজীব ভুঁইয়া ওরফে বাবু পঞ্চগড় জেলার বোয়ালমারী এলাকার দুলাল ভুঁইয়ার ছেলে। সে জালকুড়ি মাইছপাড়া এলাকায় বসবাস করতো।

আরও পড়ুন:

জানা যায়, সজীব ভূঁইয়া দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিল। তার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। বিভিন্ন জায়গায় নিজেকে কখনো পুলিশ বা র‍্যাবের সোর্স, আবার কখনো ডিবি বা র‍্যাবের কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করত সে।

এসএইচ