গত শুক্রবার ইসরাইলের পূর্ব সীমান্তে ‘ব্রোয়েল অ্যান্ড ফায়ার’ নামে একটি আকস্মিক সামরিক মহড়ায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জেনারেল জামির বলেন, সেনারা একটি ‘জটিল পরিস্থিতিতে বড় ধরনের সন্ত্রাসী হামলা’ মোকাবিলায় প্রশিক্ষণ নিচ্ছেন। এই মুহূর্তে সীমান্ত এবং স্থানীয় বাসিন্দাদের রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য।
ইসরাইল বর্তমানে একটি ধারাবাহিক বহুমুখী অভিযানের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সামনের দিনগুলোতে তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
এই মহড়ায় বিভিন্ন পর্যায়ের কমান্ডার ও জেনারেলসহ সামরিক বাহিনীর সব শাখার সদস্যরা অংশ নেন। সেনাপ্রধান জানান, রিজার্ভিস্টদের (সংরক্ষিত সেনা) মাঝরাতে ডেকে নিয়ে এই আকস্মিক মহড়ায় যুক্ত করা হয়েছিল।


 reacts as he holds a picture of Sonam Wangchuk-320x167.webp)


