
ছিনতাই করতে গিয়ে নিজ দলের কর্মীর হাতেই খুন!
রাজধানীর জুরাইনে ছিনতাই করতে গিয়ে নিজ দলের কর্মীর হাতে খুন হয়েছেন আরেক ছিনতাইকারী জনি। দিনে অটোরিকশা চালালেও রাতে এই চক্র ছিনতাইয়ের সাথে নিয়মিত যুক্ত ছিলেন বলে অভিযোগ করেন পিবিআই।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করতে নির্দেশ
খুলনায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ। এর অংশ হিসেবে রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল (শুক্রবার, ০৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

কেরানীগঞ্জে ব্যবসায়ীসহ দু’জনকে গুলি; স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
ঢাকার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দু’জনকে গুলি করে ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হযরতপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত; টাকা-ফোন ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাজিদ (২২) নামে এক যুবক আহত হয়েছেন। আহতের অভিযোগ, ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ ৮ হাজার টাকা ও মোবাইল নিয়ে তেজগাঁও এলাকায় নেমে পালিয়ে যায়।

পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫
গাজীপুরের টঙ্গীতে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলায় মাসুদ নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ আহতের ঘটনায় এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

জাতীয় সংসদের সামনে ছিনতাইকারীর ‘হেঁচকা টানে’ প্রাণ গেলো শিক্ষিকার
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ‘হেঁচকা টানে’ এক শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত শিক্ষিকা বগুড়ায় একটি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ (শনিবার, ২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে।

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) আরএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই
রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকাল পৌনে ১০টায় উত্তরা ১১ নং সেক্টর সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে ছিনতাই-গুলিবর্ষণ, আহত ৩
মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় পতিত পবন শীল নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এসময় ছিনতাইকারীদের রডের আঘাতে ওই ব্যবসায়ী, তার ছেলে ও এক প্রতিবেশী আহত হয়েছেন।

উত্তরায় প্রকাশ্যে ব্যবসায়ীর ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গতকাল (রোববার, ৯ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

‘ইমামের নেতৃত্বে’ খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা, ৬ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে জিসান (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আল ফালাহ জামে মসজিদের ইমাম কাওসার হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা শিল্পী বেগম বাদী হয়ে আজ (সোমবার, ৬ জুলাই) দুপুরে ফতুল্লা থানায় মামলাটি করেন। মামলায় ৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্যসহ চারজন। চারজনকেই কুপিয়ে জখম করা হয়েছে।