প্রথমবারের মতো রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের বিজয়ী বিএনপির দীপেন দেওয়ান। এদিকে তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
এক-এগারো সময়কালে খালেদা জিয়ার আহ্বানে সিনিয়র সহকারী জজের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন দীপেন দেওয়ান। তার বাবা সুবিমল দেওয়ান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন।
মীর হেলাল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। তার বাবা মীর মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক বিমান প্রতিমন্ত্রী ছিলেন।