Recent event

শপথ অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায়

মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায়
মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় | ছবি: সংগৃহীত
0

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এর আগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন বলে সোমবার দেশটির প্রেসিডেন্ট দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

মালদ্বীপের প্রেসিডেন্টের এ সফর হবে তিন দিনের। সফরকালে তিনি বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন:

প্রেসিডেন্ট দপ্তরের তথ্য অনুযায়ী, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। সেই সরকারের শপথ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিন সকালে শপথ নেবেন সংসদ সদস্যরা; বিকেলে শপথ হবে মন্ত্রিসভার।

এফএস