সাক্ষাতে তারা সংসদ-সদস্যদের সংসদীয় কমিটিতে অংশগ্রহণ, আইন প্রণয়ন যাচাই এবং তদারকি ব্যবস্থায় দক্ষতা বাড়ানো, নারী এমপিদের সংসদীয় কার্যক্রমে অধিকতর অংশগ্রহণ ও নতুন মেয়াদের শুরুতে সংসদীয় কার্যক্রমকে ত্বরান্বিত করার বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে আইএফইএস এবং সুইডেন দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





