Recent event

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী

ড. নালিন্দা জয়াতিষা, তারেক রহমান
ড. নালিন্দা জয়াতিষা, তারেক রহমান | ছবি: এখন টিভি
0

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নব-নির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা। আগামীকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের হাইকমিশনার শ্রীলঙ্কায় আন্দালিব এলিয়াস আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) সকালে কলম্বো বিমানবন্দর থেকে মন্ত্রীকে বিদায় দেন।

আরও পড়ুন:

বিএনপি চেয়ারম্যন তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার মন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এসএস