টেসলার তৈরি অপ্টিমাস রোবটের সম্পূর্ণ বিপরীতভাবে তৈরি এ নতুন রোবটটি চার ফুট উঁচু হলেও ওজন ১০ পাউন্ডের কম। এ রোবটটি যেকোনো সংকীর্ণ জায়গায় যেতে পারবে এবং পানিতে ভেসে থাকতে পারবে।
রোবটটি প্রোটোটাইপ হলেও গবেষকরা দাবি করেছেন, বিপজ্জনক স্থানে উদ্ধারকাজে এটি ব্যবহার উপযোগী, এছাড়া দুর্ঘটনাস্থল ও ধ্বংসস্তূপেও একে ব্যবহার করানো যাবে।
রোবটের নকশা অনুসারে, তা পড়ে গেলে বা ধাক্কা লাগলেও নিজের ভারসাম্য ধরে থাকতে সক্ষম। তবে রোবটির দেহ তুলনামূলক ছোট হওয়ার কারণে স্থলপথে বেশি লোড বহন করা পাশাপাশি দ্রুত চলাফেরার ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা আছে বলে জানিয়েছেন গবেষকরা। তারা আশা করছেন, ভবিষ্যতে এ প্রযুক্তি মানব-সদৃশ রোবটের নতুন ধারা তৈরি করবে।





