২৫ ফেব্রুয়ারি গ্যালাক্সি আনপ্যাকড: আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা

স্যামস্যাংয়ের ফ্ল্যাগশিপ স্টোরে গ্যালাক্সি এস ২৫ আলট্রা
স্যামস্যাংয়ের ফ্ল্যাগশিপ স্টোরে গ্যালাক্সি এস ২৫ আলট্রা | ছবি: সংগৃহীত
0

২৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্যামসাংয়ের পরবর্তী ‘গ্যালাক্সি আনপ্যাকড’ অনুষ্ঠান। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানটি শুরু হবে রাত ১১টায়। স্যামসাং জানিয়েছে, তাদের ওয়েবসাইট, নিউজরুম ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। প্রযুক্তি ওয়েবসাইট স্যাম মোবাইল সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্যামসাং জানিয়েছে, এবারের আয়োজনে পার্সোনাল ও অ্যাডাপটিভ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন গ্যালাক্সি উদ্ভাবন তুলে ধরা হবে। যদিও আনুষ্ঠানিকভাবে স্যামসাং এখনো কোনো পণ্যের নাম ঘোষণা করা করেনি, তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা করছেন, গ্যালাক্সি এস২৬, এস২৬ প্লাস ও এস২৬ আলট্রা সিরিজের ফোন সেদিন উন্মোচন করা হবে। পাশাপাশি গ্যালাক্সি বাডস ৪ বাজারে আনার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন:

এদিকে ডিভাইসগুলো প্রি-অর্ডারের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দিচ্ছে স্যামসাং। আগাম নিবন্ধন করলে গ্রাহকরা ৩০ ডলার ক্রেডিট ছাড় পাবেন। পুরোনো ডিভাইস দিয়ে নতুন ফোন কিনলে সর্বোচ্চ ৯০০ ডলার পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলেও জানিয়েছে স্যামসাং। 

এচাড়া ট্রেড-ইন ছাড়া কিনলে মিলবে ১৫০ ডলার পর্যন্ত ক্রেডিট ছাড়। এবার প্রথমবারের মতো স্যামসাং ডটকম ছাড়াও যুক্তরাষ্ট্রের বেস্ট বাই ও এটিঅ্যান্ডটির মাধ্যমে আগাম বুকিংয়ের সুবিধা রাখা হয়েছে।

এএম