Recent event

তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক

তারেক রহমানের সঙ্গে বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দল
তারেক রহমানের সঙ্গে বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দল | ছবি: সংগৃহীত
1

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এবং তুরস্ক থেকে আগত একটি নির্বাচন পর্যবেক্ষকদলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন তারেক রহমান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

আরও পড়ুন:

তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে ছিলেন— মেহমেত আকিফ ইয়িলমাজ (এমপি, তুর্কিশ), আদেম ইয়িলদিরিম, এইচ ই মি ওসমান মেসতেন, বুরহান কায়াতুর্ক, আহমেত ওজতুর্ক, আয়সে সিবোল ইজি, সাইত দেমির, মেহমেত ওজকান, আলি ফাজিল কাসাপ এবং মেহমেত ভাকুর এরকুল।

এসএস