Recent event

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

ঢাকার শীতের সকাল
ঢাকার শীতের সকাল | ছবি: সংগৃহীত
0

রাজধানীতে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে করে আগের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আদ্রতা ছিলো ৬৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে। আগামীকাল (সোমবার, ৯ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এফএস