গতকাল (শনিবার, ৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা এলাকায় ১ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনি ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় ক্যাম্পটিতে থাকা চেয়ার, টেবিল ও প্যান্ডেল পুড়ে যায়।
স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মুখ বাঁধা থাকায় তাদের শনাক্ত করতে পারেনি স্থানীয় লোকজন।
আরও পড়ুন:
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। রহস্য উদঘাটনে কাজ চলছে।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিও জানান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





