পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টার দিকে স্থানীয়রা নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে তীরে এনে ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নূরিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের আশিক শেখের মেয়ে।
আরও পড়ুন:
ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি নূরিয়ার বলে শনাক্ত করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গতকাল (বুধবার, ৫ আগস্ট) দুপুরে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে পদ্মা নদীর পাড় ধসে দুই শিশু পানিতে পড়ে যায়। স্থানীয়রা জামিলা খাতুন নামে এক শিশুকে জীবিত উদ্ধার করলেও নূরিয়া তীব্র স্রোতে পদ্মায় নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও ডুবুরি দলের উদ্ধার অভিযানেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।





