পাকিস্তান সিরিজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের

জো রুট ও বেন স্টোকস
জো রুট ও বেন স্টোকস | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। জো রুট অধিনায়কের দায়িত্বে ফেরার পর প্রথম স্কোয়াড দিল ইংলিশরা। দলে আছে বেশ কিছু চমক।

কাউন্টি ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে দুই বছর পর টেস্ট দলে ফিরলেন লরেন্স। বেন স্টোকসের অবসরের পর মিডল অর্ডারে তার খেলার সম্ভাবনা বেশি।

চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন জেকব বেথেল। ফলে তিনে ব্যাট করার সুযোগ পেতে পারেন জর্ডান কক্স। বেন স্টোকসের অবসর এবং কোচ ব্র্যান্ডন ম্যাককালামের বিদায়ের পর, এটিই ইংল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ।

আরও পড়ুন

জো রুটের পুনরায় অধিনায়কত্ব এবং অন্তর্বর্তীকালীন কোচ মার্কাস ট্রেসকোথিকের অধীনে মাঠে নামবে থ্রি লায়ন্সরা।

পেস আক্রমণে ফিরেছেন ব্রাইডন কার্স ও স্যাম কুক। স্পিন আক্রমণে ভরসা রাখা হয়েছে শোয়েব বশীরের ওপর। আগামী ১৯ আগস্ট হেডিংলিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

জেআর