Recent event

বিবাদে না জড়াতে নিরাপত্তা বাহিনীকে ট্রাম্পের আদেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

আইসিই এজেন্টদের অভিবাসী বিরোধী অভিযান ও মার্কিন নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র। সহিংসতা এড়াতে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যে বিক্ষোভকারীদের সঙ্গে বিবাদে না জড়াতে নিরাপত্তা বাহিনীকে আদেশ দিয়েছেন ট্রাম্প। তীব্র জনরোষের মুখে ছেড়ে দেয়া হয়েছে আইসিইর হাতে আটক পাঁচ বছরের শিশুকে। আদালত শিশুটির বাবাকেও ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। আর মিনিয়াপোলিসে মার্কিন নাগরিক হত্যার তদন্তের ভার এফবিআইকে দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নয়েম।

যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপলিস শহরে সড়কে নেমে এসেছে লাখো মানুষ। ট্রাম্পের অভিবাসন-নীতি বিরোধী স্লোগান, প্ল্যাকার্ড, প্রতীকী পুতুল নিয়ে ব্যাপক বিক্ষোভ রাজপথে। অভিবাসন বিরোধী অভিযান ছাপিয়ে নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগে বাসিন্দারা।

তারা বলেন, সমস্যার মূলে ট্রাম্প। এখানে আইসিই'র চেয়েও ট্রাম্পের ভূমিকা বেশি। মিনিয়াপলিসের সাধারণ মানুষের পক্ষে আছি। কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আমরা।

আরও পড়ুন:

মার্কিন গণমাধ্যম বলছে, মিনেসোটার মিনিয়াপলিসে এই জনসমাগম নজিরবিহীন। অভিবাসীবিরোধী অভিযানের অংশ হিসেবে এই শহরে ৩ হাজারের বেশি এজেন্ট নিয়োগ করেন ট্রাম্প। যা মিনিয়াপলিসের পুলিশ বিভাগে কর্মকর্তাদের সংখ্যার ৫ গুণ বেশি। এই অভিযানের জেরে দুই মার্কিন নাগরিককে হত্যা করে এই আইসিই এজেন্টরা। আর সেখান থেকে এই জনরোষের সূত্রপাত।

মিনেসোটা ছাড়াও এদিন আইসিই-বিরোধী বিক্ষোভ হয়েছে ক্যালিফোর্নিয়ায়। এসময় গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচী পালন করেছেন বিক্ষোভকারীরা।

তবে এই গণ-আন্দোলনের জেরে কিছুটা কোণঠাসা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। বিশেষ করে, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের সঙ্গে বিবাদে না জড়ানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এখানেই শেষ হয়, মিনেসোটায় অভিযান চালাতে গিয়ে এক মার্কিন নাগরিককে আটক করে আইসিই। সঙ্গে হেফাজতে নেয়া হয় ৫ বছরের এক শিশুকে। তীব্র জনরোষ ও ডেমোক্র্যাট নেতাদের রোষের মুখে ঐ শিশু ও তার বাবাকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইকে মিনিয়াপলিসে আইসিই'র গুলিতে নিহত মার্কিন নাগরিককে হত্যার তদন্তের ভার দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নয়েম।

ইএ