ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে তিনি বলেন, ‘ডেনা ডেস্ট্রয়ারের ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করেছিলেন এবং ইরানে ফেরার পথে তারা হামলার শিকার হন।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘নাবিকেরা সরাসরি কোনো যুদ্ধে জড়িত না থাকা সত্ত্বেও তাদের ওপর হামলা চালানো হয়েছে।’
হাতামি বলেন, ‘ডেনা নামটি এবং এর ক্রুদের আত্মত্যাগ ইরানের নৌ-ইতিহাসে সাহস ও নিষ্ঠার প্রতীক হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী ইরানের সামুদ্রিক সীমানা রক্ষা করবে এবং আরও বড় দৃঢ়তা নিয়ে নৌ সক্ষমতাকে আরও জোরদার করবে।’





