Recent event

রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা মিশন শুরু করেছে ন্যাটো

ন্যাটোর আকাশ প্রতিরক্ষা মিশনে যোগ দিয়েছে আরএএফ যুদ্ধবিমান
ন্যাটোর আকাশ প্রতিরক্ষা মিশনে যোগ দিয়েছে আরএএফ যুদ্ধবিমান | ছবি : সংগৃহীত
0

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই তিনটি সদস্য রাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা মিশন শুরু করেছে ন্যাটো। শুক্রবার রাতে আরএএফ টাইফুন যুদ্ধবিমানগুলোকে পোল্যান্ডে মোতায়েন করা হয়।

এর আওতায় পোল্যান্ডের আকাশে প্রথম প্রতিরক্ষা টহল দিয়েছে ব্রিটিশ যুদ্ধবিমান। এদিকে শনিবার রুশ বাহিনীর নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

আরও পড়ুন:

রাশিয়াও পাল্টা দাবি করে জানিয়েছে, একইদিন ইউক্রেনের ড্রোন হামলায় তাদের সামারা অঞ্চলে চারজন নিহত হয়েছেন। এদিকে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি জোর আহ্বান জানিয়েছে কিয়েভ।

ইএ